জে মাহাতো, আমাদের ভারত, ৬ এপ্রিল: দাঁতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার সন্ধ্যেয় ভারতীয় জনতা পার্টি দাঁতন-১ উত্তর মণ্ডলের উদ্যোগে দাঁতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি দাঁতন-১ উত্তর মণ্ডলের সভাপতি রাজীবলোচন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
বিজেপি নেতৃত্বের দাবি, দাঁতন-১ নং ব্লকের আলিকষা-১ নং গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের বিজেপি কর্মী বরুণ মাইতি পারিবারিক কোন্দলের কারণে দাঁতন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তৃণমূলের নেতার প্রচ্ছন্ন মদতে দাঁতনের পুলিশ তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে চলে দাঁতন থানা ঘেরাও। বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের এই পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। বেশ খানিকক্ষণ চলে বিক্ষোভ ফলে রাস্তায় বেশ কিছু সময় ধরে যানজটের সৃষ্টি হয়।

