BJP, Bangaon, তীব্র গরমে পথচলতি মানুষের জন্য বিজেপির মানবিক উদ্যোগ, জলছত্র ও গাছের চারা বিতরণ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ মে: তীব্র দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। রবিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত বনগাঁ উত্তর মণ্ডল ৪ এস সি মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় জলছত্র ও গাছের চারা বিতরণ কর্মসূচি।

এদিন এলাকার বিভিন্ন পথচলতি মানুষ, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দেন বিজেপি কর্মী ও নেতৃত্বরা। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে সাধারণ মানুষের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্বদের বক্তব্য, বর্তমান তাপপ্রবাহে মানুষের পাশে দাঁড়ানো যেমন জরুরি, তেমনই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্বও অপরিসীম। সেই ভাবনা থেকেই এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বনগাঁ সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সভাপতি বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছি। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে এভাবেই কাজ চালিয়ে যাব।” তিনি আরও অভিযোগ করেন, অতীতে এই ধরনের কর্মসূচি করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতিদের বাধার মুখে পড়তে হয়েছে। যদিও সমস্ত বাধা অতিক্রম করেই মানুষের স্বার্থে বিজেপির এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে দাবি করেন তিনি।

এই মানবিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *