Bangaon, Student, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বনগাঁর চাঁদাবাজার অগ্রগামী ক্লাবের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ মে: শিক্ষার প্রসারে এবং কৃতি পড়ুয়াদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁদাবাজার এলাকার অগ্রগামী ক্লাব। ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদাবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক মনতোষ মিত্র, শিক্ষক অরুণ তালুকদার সহ ক্লাবের সুদর্শন, পঙ্কজ, সরজিৎ সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন প্রায় ৫০ জন কৃতি ছাত্র-ছাত্রীর হাতে ফুল ও ট্রফি তুলে দিয়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ক্লাবের সদস্যরা জানান, সমাজের উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন উদ্যোক্তারা। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। কৃতি পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *