নবদ্বীপে বাইক দুর্ঘটনায় নিহত যুবকের বাড়িতে বিজেপির জেলা প্রতিনিধি দল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ সেপ্টেম্বর: নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাইক দুর্ঘটনায় মৃত যুবকের বাড়িতে গেলেন বিজেপির জেলা প্রতিনিধি দল। ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান, রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

শুক্রবার বিকেল পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেনে বাইক দুর্ঘটনায় মৃত দলীয় কর্মী বলরাম চক্রবর্তী ওরফে রাজদীপ চক্রবর্তীর বাড়িতে যান বিজেপির জেলা প্রতিনিধি দল। সেখানে ছিলেন রানাঘাটের বিজেপির বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় এবং নবদ্বীপের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থ শঙ্কর নস্কর, বিজেপি জেলা উত্তরের সহ-সভাপতি গৌতম পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজ মৃত যুবকের মায়ের সঙ্গে কথা বললেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থসারথি চট্টোপাধ্যায়ের দাবি দুর্ঘটনা নয়, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সেই খুনের সঠিক তদন্তের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, আগামী দিনে এই খুনের সিবিআই তদন্তের দাবি জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *