পুরুলিয়ার পুর এলাকায় ৯০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, স্বস্তির মধ্যেও সতর্কতা

সাথী দাস, পুরুলিয়া, ১১ সেপ্টেম্বর: করোনা আবহে ৯০ শতাংশ এলাকাবাসীকে টিকাকরণ করিয়ে স্বাস্থ্যদফতরকে স্বস্তি দিল পুরুলিয়া পৌরসভা। আজ পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক সুমিত বক্সী এই দাবি করলেন। তিনি জানান, ১৮ বছরের ঊর্ধ্বে থাকা পুরবাসীই শুধু নয় জেলা সদরে কর্মসূত্রে আসা মানুষকেও টিকাকরণের ব্যবস্থা করেছে পুরসভা।

অন্যদিকে, টিকাকরণ কেন্দ্রে সাধারণ প্রাপ্যকদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকা নিলেন পুরুলিয়া পৌরসভা প্রশাসক নবেন্দু মাহালী। পুরুলিয়া শহরে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের টিকাকরণ কেন্দ্রে অন্যদের সঙ্গে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন নবেন্দু। সুশৃংখলভাবে এবং বিধি মেনে যাতে সবাই টিকা নেন তাই তিনি লাইনে দাঁড়িয়ে প্রথম ডোজ নিলেন বলে জানান। এতে বাকিরা উৎসাহিত হবেন এবং ধৈর্য্য দিয়ে অপেক্ষা করবেন বলে বিশ্বাস তাঁর।

পুরুলিয়া জেলায় করোনার দাপট তেমন না থাকায় রাজ্যের তালিকার নিচে দিকে রয়েছে নাম। এই অবস্থায় স্বাভাবিক ছন্দে ফিরছেন পুরুলিয়াবাসী। শুরু হয়েছে পুজোর বাজার। এই অবস্থায় ভ্রুকুটি দিচ্ছে করোনা সংক্রমণ বাড়ার। তাই স্বাস্থ্য দফতর টিকাকরণ ১০০% টিকাকরণ করতে তৎপর হয়েছে। এই নিরিখে এগিয়ে রয়েছে পুরুলিয়া পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *