প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২২ এপ্রিল: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীরা চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। জয় শ্রীরাম স্লোগান দিল তারা। অন্যদিকে বিজেপি একটি ক্যাম্প অফিস ভাঙ্গচুর করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
ব্যারাকপুরের পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শঙ্খবণিক কলোনি ও ঘুসি পাড়া এলাকায় ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জয় শ্রীরাম স্লোগান দেন তাঁরা। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেখানে পৌছন ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক উত্তম দাস। এরপর সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে বেরিয়ে আসেন তিনি।

বিজেপির অভিযোগ রাজ চক্রবর্তীর নিজে বাইরের লোক। তিনি যাদের নিয়ে ঘুরছেন তাঁরাও বাইরের লোক। তাঁদের নিয়ে বুথে বুথে উত্তেজনা ছড়ানোর জন্য তিনি ঘুরছেন। বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি রাজ চক্রবর্তী অতিরিক্ত গাড়ি নিয়ে ঘুরছেন।

ব্যারাকপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়া এলাকায় বিজেপির একটি ক্যাম্পের ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমনী শুক্লা। এই নিয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

