স্বরূপ দত্ত উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট হয় এবং কোনও প্রাণহানি না হয় সেই কামনা করলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী। আজ সকাল সকাল কালিয়াগঞ্জের শেট কলোনী এলাকার ৮০ নম্বর বুথে ভোট দিতে এসে এমনই কথা বলে দীপাদেবী।
দীপাদেবী আরও জানান, আগে যেভাবে ভোট হত এখন আর সেই ভাবে ভোট হয় না। এখন বাহুবলের ও টাকার কাজ করে, তাও আমরা ভালোভাবে ভোটের লড়াই লড়ছি। আমি আশাবাদী আমরা জিতব।

