অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের দু’দিন আগে দিনভর সুবর্ণরেখা নদীর জলে নৌকা বিহার এবং বাইক র্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করল গোপীবল্লভপুরের বিজেপি নেতৃত্ব।

শনিবার সকালে বিজেপির নেতা কর্মীরা হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে সুবর্ণরেখা নদীর জলে বেশ কিছুক্ষণ নৌকা ভ্রমণ করেন। তার পর বিকেলে প্রায় ১০ কিলোমিটার বাইক র্যালির আয়োজন করা হয়।

এদিন বিজেপি নেতা অনুরণ সেনাপতি, সুমন্ত মহান্তি, স্বপন রথের নেতৃত্বে প্রায় শতাধিক বিজেপি কর্মী গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল থেকে ৯ নম্বর রাজ্য সড়ক দিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বাজার পর্যন্ত বাইক র্যালি করে হার ঘর তিরঙ্গা কর্মসূচির আহ্বান জানান।


