“চোরেদের জেলে ভরো তৃণমূল গদি ছাড়ো,” স্লোগান তুলে আসানসোলে অবস্থান বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ১০ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হল আসানসোল বিএনআর মোড় রবীন্দ্র ভবনের বিপরীতে। “চাকরি নিয়ে এই বাংলার যুবসমাজের ভবিষ্যৎ যারা নষ্ট করল যারা তাদের শাস্তি চাই। চোরেদের জেলে ভরো তৃণমূল গদি ছাড়ো,” এই শ্লোগান তুলে মন্ত্রী ঘনিষ্ঠদের কাছ থেকে যে কোটি কোটি অবৈধ টাকা উদ্ধার হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য এবং তাদের শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছে বিজেপি।

এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তাতে ভারতবর্ষের কাছে বাংলার যুবসমাজের মান নষ্ট হয়েছে।

অপরদিকে আসানসোল দক্ষিণের বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বাংলায় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি আসানসোল ইএসআই হাসপাতালেও নিয়োগে দুর্নীতি হয়েছে।সমস্ত নেতা নেত্রীদের তদন্তের আওতায় আনার দাবি করেন তিনি।

এই অবস্থান বিক্ষোভে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, বিধায়ক অজয় পোদ্দার, বিজেপি জেলা প্রেসিডেন্ট দিলীপ দে, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ বিজেপি কর্মী সমর্থকরা। সকাল ন’টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়ে বিকেল পর্যন্ত তা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *