জে মাহাতো, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি:
পৌরসভা নির্বাচনের আগে খড়্গপুরে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল। মঙ্গলবার খড়গপুর শহরে কমলা কেবিন এলাকায় পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়l সভায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন বলে জেলা তৃণমূলের দাবি।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। এছাড়াও এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ ঘোষ, দলের পশ্চিম মেদিনীপুরের চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়, দলের কো- অর্ডিনেটর প্রদীপ সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

