ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিজেপিতে ভাঙন 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল থেকে যেসব নেতা কর্মীরা  বিজেপিতে নাম লিখিয়েছিলেন তাদের পুনরায় তৃণমূলে ফিরে যাওয়ার পাশাপাশি বিজেপি নেতা কর্মীদেরও তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। 

গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় কলমাপুকুরিয়াতে প্রায় একশো জন বিজেপি কর্মী সমর্থক সেখানকার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতোর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সোমবার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিন নম্বর ধনেশ্বরপুর অঞ্চল দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন পাল পঞ্চাশ জন কর্মী সহ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *