আন্দোলনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিজেপি ধিক্কার মিছিল বেলদায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: আন্দোলনরত চাকরি প্রার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ পশ্চিম মেদিনীপুরে বেলদায় ধিক্কার মিছিল করল বিজেপি। মিছিলটি বেলদার কেশিয়াড়ী মোড় থেকে শুরু হয়ে পুরো বেলদা বাজার পরিক্রমা করে। শেষে একটি পথসভারও আয়োজন করা হয়।

কলকাতার করুণাময়ীতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ওপর পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন করে বিজেপি। এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনরত চাকরি প্রার্থীদের পাশে থাকার কথা বলেন বিজেপি নেতৃত্বরা। সেই সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তীব্রভাবে কটাক্ষ করেন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগড় মধ্য মণ্ডলের সভাপতি সমীরণ বাড়ুই, গৌতম পালই সহ অন্যান্যরা নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *