টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বেলদার ঠাকুরচকে ধিক্কার মিছিল বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকে ধিক্কার মিছিল করল বিজেপি।মিছিলটি ঠাকুরচক বটেশ্বর প্রাঙ্গণ থেকে শুরু করে ঠাকুরচক বাজার এলাকা পরিক্রমা করে।

মিছিল চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে এসে বিজেপি কর্মী সমর্থকরা চোর স্লোগান তোলে বলে অভিযোগে। পাল্টা স্লোগান তোলে তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, “বিজেপি মিছিল থেকে তাদের বিরুদ্ধে চোর স্লোগান তোলে, যার ফলে ঠাকুরচক বাজারে উপস্থিত থাকা তৃণমূল কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে যায়।

অপরদিকে বিজেপির বক্তব্য, “বিজেপির সব কর্মসূচিতেই ঝামেলা পাকানোর অভ্যাস তৃণমূল কর্মী সমর্থকদের। এরপর উত্তেজনার পরিবেশ তৈরি হয় ওই এলাকায়।পরে ঘটনাস্থলে থাকা বেলদা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *