আমাদের ভারত, দক্ষিণ দিনাজপুর, ১০ নভেম্বর: রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বুধবার বালুরঘাট সহ জেলার বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।
বালুরঘাট, গংগারামপুর, বুনিয়াদপুর সহ জেলার বিভিন্ন ব্লকের পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমায়নি। তাই ভ্যাট কমানোর জন্য এদিন তারা বিক্ষোভ দেখান।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপির রাজ্যে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, বিজেপি নেতা রঞ্জন মন্ডল, বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন জেলার ব্লক স্তরের নেতৃত্বরা
বাইট-রথীন্দ্রনাথ বোস(বিজেপির রাজ্যে সাধারন সম্পাদক)

