মন্ত্রী পার্থ চ্যাটার্জির পদত্যাগের দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুলাই: মন্ত্রী পার্থ চ্যাটার্জির পদত্যাগের দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপি শহর মণ্ডল এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। মন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও
এসএসসি ও টেট দুর্নীতিতে যুক্ত সবাইকে গ্রেফতারের দাবি জানায় বিজেপি।

প্ল্যাকার্ড হাতে মহিলা কর্মীদেরও স্লোগান তুলতে দেখা যায় এদিন। বিজেপির পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “এটা দুর্নীতি পর্বতের চূড়া মাত্র, পুরোটা এখনও প্রকাশ্যে আসতে বাকি আছে। এই সরকার তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।” প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভ চলে। পরে পুরুলিয়া সদর থানার পুলিশ অবস্থান বিক্ষোভ তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *