অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ জুলাই: নয়াগ্ৰাম ব্লকের পাতিনা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত মোট ১৮ জন যাত্রী। আহতদের মধ্যে দশজনকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও আটজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, শনিবার সকালে নয়াগ্ৰামের জামিরাপাল থেকে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে ঝাড়গ্ৰামের উদ্যেশ্যে যাচ্ছিল। এমন সময় পাতিনা গ্রামের হাইস্কুলের কাছে পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা এবং পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

