পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১২ নভেম্বর: পেট্রোপণ্যের উপর রাজ্য সরকার ভ্যাট না কমানোয় বিজেপির পক্ষ থেকে আজ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক মিছিলে সামিল হন।

মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি থেকে জনগণকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের অধিকাংশ রাজ্য সরকার ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ সরকার ভ্যাট না কমানোয় রাজ্যের মানুষকে পেট্রোল ডিজেল কিনতে অন্যান্য রাজ্যের তুলনায় বেশি পয়সা গুনতে হচ্ছে। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। তিনি বলেন, অবিলম্বে ভ্যাট না কমালে রাজ্যজুড়ে আরও বড় আন্দোলনে নামবে বিজেপি বলে হুশিয়ারি দেন তিনি।

নতুনগঞ্জের বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। শহরের প্রধান রাস্তা অতিক্রম করে মিছিল মাচানতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে বক্তব্য রাখেন জেলা সভাপতি। এদিনের বিক্ষোভ মিছিল ঘিরে ব্যাপক পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *