আমাদের ভারত, আরামবাগ, ২৬ জুলাই: কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হল বিজেপির পক্ষ থেকে। সোমবার দুপুরে আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন শহিদ জাওয়ানদের ছবিতে মাল্যদান করলেন আরামবাগ বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। জওয়ানদের ছবিতে মাল্যদান ছাড়াও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তার সাথে জাতীয় সঙ্গীত ও নীরবতা পালন করা হয় শহিদ জাওয়ানদের উদ্দেশ্যে। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির বহু কর্মী ও নেতৃত্বরা।
আরামবাগ বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, কার্গিল যুদ্ধে যেসব জওয়ানরা শহিদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজকের দিনটি পালন করা হল।

