BJP, Gopiballavpur, গোপীবল্লভপুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপির

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ জুলাই:
দেশে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ রুখতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে গোপীবল্লভপুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করলো বিজেপির নয়াগ্ৰাম তিন নম্বর মন্ডল কমিটি। বুধবার বিকালে গোপীবল্লভপুর বাজারের বুকে হয় বিজেপির এই তিরঙ্গা যাত্রা।

মন্ডল কমিটির এই মিছিলে অংশ নেন দলের মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। মন্ডল সভাপতি স্বপন রথ, সহ সভাপতি দেব প্রকাশ দাস, সম্পাদক সুমন্ত মহান্তি, জেলা সহ সভাপতি শুকলাল মান্ডির নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন প্রচুর সাধারণ বিজেপি মহিলা ও পুরুষ কর্মী। মিছিল পুরো গোপীবল্লভপুর বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল থেকে ককরোচ জনতা পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করে স্লোগান তোলা হয় ‘ককরোচ হেটাও,দেশ বাঁচাও’।

কর্মসূচি সম্পর্কে বিজেপি নেতা সুমন্ত মহান্তি বলেন, ‘দিল্লীতে ছাত্র দের আন্দোলনে পদক্ষেপ গ্রহণ করেন প্রধানমন্ত্রী।তাঁর পরেও ককরোচ জনতা পার্টি এবং বামপন্থী কিছু দল রাজ্যে ও দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে।তার প্রতিবাদে এই মিছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *