তৃণমূলের প্রার্থী তালিকাকে তালমিছরি বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

বিশেষ প্রতিনিধি আমাদের ভারত, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আজ কলকাতায় দলের রাজ্য সদর দফতরে তিনি অভিযোগ করেন তৃণমূলে গণতন্ত্র নেই। যারজন্য কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। যারজন্য দলীয় কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বহু জায়গায় রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাজ্যের শাসক দলের কর্মীরা। এমন অবস্থায় তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বলা হচ্ছে যেটায় ছবি সই আছে সেটা আসল তালিকা। আসলে তৃণমূলের প্রার্থী তালিকা তালমিছরি। ওই যে আছে না (দুলাল চন্দ্র ভরের তাল মিছরি), ছবি সই দেখে নেবেন। মুখ্যমন্ত্রী নিজে সংঘবদ্ধতার কথা বলেন। আর নিজের দলের কর্মীরা রাস্তায় নেমে ছবি দেখাচ্ছেন বলে তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি। আসলে তৃণমূলে মুকুট একজন পরেন। মাঝেমধ্যে রাজ্যের শাসক দল মুকুটের নকসা পরিবর্তন করেন। কিন্তুু তা পরিবর্তন করতে গিয়ে তৃণমূল বেআব্রু বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *