Sukanta, BJP, কাউন্সিলর হবার বড় সুযোগ দিচ্ছে বিজেপি, বায়োডাটা নিয়ে কোথায় যাবেন, শর্ত কি বলে দিলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১১ অক্টোবর: দুর্গাপুজো শেষ হলেই পৌরসভার ভোট, কিন্তু উৎসবের মধ্যেই পুরো ভোটের প্রস্তুতি চলছে। আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। দলের প্রার্থী বাছাইয়ে কী কী শর্ত থাকবে? কারা প্রার্থী হতে পারবেন? সাংবাদিক বৈঠক করে সেটাই আজ জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত বাবু জানিয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় গ্রহণযোগ্যতার মতো বিষয়গুলি অগ্রাধিকার পাবে। তিনি বলেন, এই প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ৬ মুরলি ধর সেন বিজেপির পার্টি অফিসে একটি ড্রপবক্স রাখা হবে। পার্টি অফিস খোলা অবস্থায় সমস্ত স্তরের মানুষ আসতে পারবেন। তিনি বলেন, সে বিজেপি কর্মীও হতে পারে, নাও হতে পারে। সমাজের প্রথিতযশা মানুষ, ডাক্তার, চিকিৎসক সবাইকে বলছি, গ্যালারি থেকে বসে হাততালি দিলে হবে না। আপনারা পিচে নেমে খেলুন। স্বচ্ছ পুরো নিগম তৈরি করতে চাই আমরা।

সুকান্ত মজুমদার বলেন, কোনো প্রোমোটার বা ডেভলপাররা চালাবে না পুরসভা। যুব সমাজকে সামনের দিকে এগিয়ে আসতে অনুরোধ করব। যুব সমাজ ও ছাত্র- ছাত্রীদের সঙ্গে ওয়ার্ড ভিত্তিক কথা বলব।

সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী, ৬ মুরলিধর সেন বিজেপির পার্টি অফিসে ওই ড্রপ বক্সটি রাখা থাকবে। সেখানেই প্রার্থীরা নিজেদের নাম, বায়োডাটা ফেলে আসতে পারবেন। তারপর সর্বসম্মতিতে প্রার্থী হতে পারবেন।

রাজ্যের বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, সিপিএম এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। তৃণমূলে সবাই প্রাক্তন হয়ে যাচ্ছে। কেউ কাছে থাকতে চাইছে না। এই অবস্থায় আমরা নির্বাচনে মুখোমুখি হতে চলেছি। এই পাঁচ মাসের জনদরদী উদ্যোগ নেওয়ায় দুটো উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হই আমরা। তাঁর বার্তা, এটি রাজনৈতিক নির্বাচন না, বরং শহরের মান উন্নয়নের লক্ষ্য নিয়েই এই নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *