পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত বিধায়কদের গুরুত্ব দিচ্ছে না বঙ্গ বিজেপি

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৭ এপ্রিল: দলের কর্মসূচিতে অনুপস্থিত পুরুলিয়া জেলার ছয় জন বিধায়ক। আর এতে অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। আজ দলের রাজ্য সভাপতির কর্মসূচিতে অংশ নেননি জেলার ছয় জন বিধায়ক ও বেশ কিছু কার্যকর্তা।

এই প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ওরা বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির কাজে ব্যস্ত। জনপ্রতিনিধি হিসেবে দলীয় কর্মসূচিতে থাকা সম্ভব নয়।” তবে, দল এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না বলে জানা গিয়েছে। তাঁকে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি ওই বিধায়কদের গুরুত্ব দিতে নারাজ তা পরিষ্কার করে জানান। অনুপস্থিত বিধায়ক ও কার্যকর্তাদের বিরুদ্ধে দলীয় আইন মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *