বিজেপি হিংসাত্মক কার্যকলাপ শুরু করেছে, হাবড়ায় অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ এপ্রিল: বিজেপি হিংসাত্মক কার্যকলাপ শুরু করেছে বলে অভিযোগ করলেন, হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “আমাদের কর্মীদের মারধর করার পাশাপাশি আমাদের দলের প্ল্যাকার্ড, ফেস্টুন, পতাকা সব ছিঁড়ে দিচ্ছে।গতকাল বারাসতে যেটা করেছে বিজেপি সেটা নিন্দনীয়। আমি বলি, কি হবে এসব করে, তৃণমূলের জয়ের পথকে আটকাতে পারবে না বিজেপি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বারাসত। তৃণমূলের দেওয়াল লিখনের পাশে বিজেপির ব্যানার রাখা নিয়ে তৃণমূলের প্রতিবাদ ঘিরে বাক- বিতন্ডা থেকে সংঘর্ষ হয়। বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের ৫৭ কাঠা এলাকায় হওয়া সংঘর্ষে তৃণমূলের অন্তত আট জন আহত হয় যার মধ্যে দুজনের আঘাত গুরুতর। এছাড়াও মাথা ফেটেছে, সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও দাপুটে তৃণমূল নেতা অরুন ভৌমিকের। সেই প্রসঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিক এই অভিযোগ করেন।

শুক্রবার হাবড়ায় নিজের বিধানসভার প্রচারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *