চন্দ্রকোনায় বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন পর্ব মেটার পরেই বৃহস্পতিবার চন্দ্রকোনার গোহাল সিনিতে এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনা ঘটে। অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা গিয়েছে, সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মী দলের পোলিং এজেন্ট ছিলেন। সন্ধ্যে সাতটা নাগাদ তৃণমূলের একদল দুষ্কৃতী সমীর বাবুর বাড়ি ভাঙ্গচুর করে এবং সমীর বাবুর মা সহ বাড়ির মেয়েদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমনকি মহিলাদের কাপড় ছিঁড়ে দেয় বলেও অভিযোগ।

বিজেপির রামজীবনপুর মন্ডলের সভাপতি নন্দ নিয়োগী বলেন, ভোটে হেরে যাবে জেনে তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। নন্দবাবু বলেন, সমীর সাঁতরার বাড়ির মেয়েদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, গ্রামবাসীরা তা আটকে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা পথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলন করবো।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব মারধরের অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *