আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ ফেব্রুয়ারি: সামনেই পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভাতে নির্বাচনী প্রচার করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা। কান্দির জেমো ইন্দ্রতলা থেকে মিছিল শুরু করে কান্দি শহর পরিক্রমা করে কান্দির লিচুতলায় এসে এই মিছিল শেষ হয়। কান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিনিতা রায়, কান্দি পৌরসভার ২নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌরাঙ্গ গোপাল সাহা ও ১নং ওয়ার্ডের প্রার্থী ব্রতীন সিনহা পদযাত্রায় সামিল হন।
বহরমপুরে রাহুল সিনহা সাংবাদিক বৈঠকে বলেন, আজকে মানুষ একটা কথা বলছে। ভোট দিতে পারব কি না সেই নিশ্চয়তা দিন। আমরা ভালো মন্দ বুঝে গেছি। তবে ভোটটা দিতে পারব কি না এটা কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারবে মুখ্যমন্ত্রী। দেশের কোনো রাজ্যে এই রকম নির্বাচন হয় না। দেশের বিভিন্ন দলের নেতারা সমস্ত দল ব্যঙ্গ করে। নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা চলছে। সেই কারণে আমরা বলছি ব্যবস্থা নিন। আমরা অনুমতি চাইলে পুলিশ অনুমতি দিলেও আগের দিন আমাদের অনুমতি বাতিল করছে। তবে পুলিশের দক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠছে পুলিশ পক্ষপাত দুষ্ট। এই জেলাতে অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষে ভালো জনমত স্থাপন হয়েছে। মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আজ অবশিষ্ট যে কংগ্রেস তা শক্তিহীন হয়ে যাচ্ছে। এই জেলায় বিজেপি বনাম তৃণমূল হচ্ছে। বৃথা কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূলকে জেতার সুযোগ করে দেবেন না। তৃণমূল মুক্ত মুর্শিদাবাদ গড়তে বিজেপির পাশে দাঁড়ান। তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির পক্ষে ভোট করুন। তবে ১০৮টি পৌরসভার লড়াই বিজেপি বনাম তৃণমূল লড়াই। তাই তৃণমূল বিরোধী মানুষ তৃণমূলকে জিতিয়ে উন্নয়ন চুরির রাস্তা করে দেবেন না, বলে কটাক্ষ করেছেন বিজেপি কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।

