ডেবরায় বিজেপির প্রথম রাজনৈতিক শহিদ অদ্বৈত সামন্তের মৃত্যু দিবস উদযাপন বিজেপির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: অখন্ড মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা এলাকায় ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি বিজেপির প্রথম রাজনৈতিক শহিদ অদ্বৈত সামন্তের মৃত্যু দিবস উদযাপন করলেন ডেবরা বিজেপির কার্যকর্তারা। স্মরণ সভায় পুষ্পার্ঘ্য নিবেদন ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অদ্বৈত সামন্তের শহিদ বেদীতে মাল্যদান করেন অখন্ড মেদিনীপুর জেলার ও ডেবরা বিধানসভার অন্যতম বর্ষীয়ান বিজেপি কার্যকর্তা অধ্যাপক কাশীনাথ বোস, ডেবরা উত্তর মণ্ডলের সভাপতি নির্মল শাসমল, ডেবরা বিধান সভার ম্যানিফেস্টো ইনচার্জ ও যুব মোর্চার সহ সভাপতি অভিষেক জানা সহ  বিধান সভা এলাকার নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *