হাতে পদ্মফুল নিয়ে এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ এপ্রিল: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর প্রচারে আজ ব্যাপকভাবে সাড়া দিলেন তাঁর বসতবাড়ি এলাকার সাধারন মানুষ। রবিবারের হাতে পদ্মফুল নিয়ে এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। মানুষের ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত কৃষ্ণ কল্যাণী বললেন, “আমি এই পাড়ার ছেলে, এখানেই ৪২ বছর ধরে বসবাস করছি। রায়গঞ্জ শহরের বন্দর এলাকার প্রতিটি মাঠে ঘাটে অলিতে গলিতে খেলাধূলা করে বড় হয়েছি। তাই এখানকার মানুষ নিজের পাড়ার ছেলেকে বিজেপি প্রার্থী হিসেবে পেয়ে খুবই উচ্ছ্বসিত।”

আগামী ২২ এপ্রিল ভোট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের। মাঝে মাত্র আর একটা রবিবার পড়বে। তাই আজকের রবিবাসরীয় প্রচারে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রবিবার সকাল থেকেই দলীয় প্রতীক পদ্মফুল হাতে নিয়ে নিজের বসতবাড়ি এলাকা রায়গঞ্জ শহরের বন্দরের প্রতিটি অলিতে গলিতে প্রচার সারলেন তিনি। পাড়ার ছেলেকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দা। ঘরের ছেলে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানালেন আজ আমার জন্মভূমি এবং কর্মভূমিতে প্রচার করছি। ব্যাপক সাড়া পাচ্ছি সাধারন মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *