পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ বিজেপি প্রার্থীর, অভিযোগ নস্যাৎ তৃণমূল প্রার্থীর

সাথী দাস, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। স্থানীয় এক তৃণমূল কর্মীকে অপহরণ করে অন্যত্র সরিয়ে দিয়েছেন। নিখোঁজ ওই ব্যক্তি মৃত না জীবিত রয়েছেন, সেই আশঙ্কাও করেছেন বিজেপি প্রার্থী গৌতম রায়।

পুরুলিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল স্থানীয় দলীয় কর্মী সত্য বাউরিকে। তালিকা ঘোষণার পর দিনই সত্য বাউরি জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে লিখিতভাবে প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দেন। তারপরই দল ওই ওয়ার্ডের দলের অভিজ্ঞ নেতা তথা স্থানীয় প্রাক্তন কাউন্সিলার বৈদ্যনাথ মন্ডলকে প্রার্থী করে। এই ঘটনার পর থেকে সত্য বাউরি বাড়িতে না থাকায় শুরু হয় গুঞ্জন। বিজেপির ওই ওয়ার্ডের প্রার্থী গৌতম রায় আজ মনোনয়ন পত্র জমা দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বৈদ্যনাথ মন্ডলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেন। যদিও একই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ওই ওয়ার্ডের প্রার্থী গৌতম রায়ের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেন। তিনি সরাসরি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ করে বলেন, সত্য তাঁর পারিবারিক ব্যবসার কাজে বাইরে রয়েছেন। তবে গৌতম রায়ের মাথা খারাপ হয়ে গেছে। ভুল বকছে। স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ওর চিকিৎসা করানো হবে।

অন্যদিকে, সত্য বাউরির ভাই মোহন বাউরি পরিষ্কার জানিয়ে দেন যে, “মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। ভাই আজই সকালে ব্যবসার কাজে বাইরে গেছে। বিজেপি প্রার্থী গৌতম রায় রাজনীতি করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *