BJP, Arambagh, আরামবাগে বিজেপির রক্তদান শিবির

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১১ জুলাই: শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম দিবস উপলক্ষে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে দলের উদ্যোগে ও আরামবাগ তিন নম্বর মন্ডলের কাস্টদহে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন রক্তদানের পাশাপাশি রক্তদাতাদের একটি করে প্রেসার কুকার, ব্যাগ ও গাছের চারা তুলে দেওয়া হয়।

শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ দেওয়াল ও পূজা রায়, তাপস বাগ, গোপাল রায়, তাপস মালিক, সৈকত পাত্র, শক্তি কেন্দ্রের প্রমুখ সুপ্রকাশ দে সহ আরও অনেকে। এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দেন। প্রায় ৩০০ সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী- সমর্থক ছাড়াও স্থানীয় মানুষের উৎসাহ ছিল এই রক্তদান শিবিরকে ঘিরে চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *