“পেট্রোপণ্যের দাম কমানো নিয়ে তৃণমূলের এতদিনের আন্দোলন নাটক ছিল?”, এই প্রশ্ন তুলে মেদিনীপুরের পেট্রোল পাম্প গুলিতে বিক্ষোভ বিজেপির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: বিজেপি শাসিত রাজ্যগুলি এবং কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর কর কমালেও এ রাজ্যের সরকার পেট্রোল ডিজেলের কর কমানোর বিষয়ে কোনও সদর্থক ভূমিকা দেখাননি। অথচ পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির বিরোধিতা করে সবথেকে বেশি আন্দোলনে সোচ্চার হয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন রাজ্যস্তরে পেট্রোল-ডিজেলের কর কমানোর ব্যাপারে তিনি মুখে কুলুপ এঁটেছেন কেন। তাহলে কি এতদিন পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে যে আন্দোলন করেছিলেন শুধুমাত্র সেটা কি নাটক ছিল? এই প্রশ্ন তুলে মঙ্গলবার মেদিনীপুর শহরের পেট্রোল পাম্প গুলিতে পেট্রোল ডিজেলের ভ্যাট সহ রাজ্য স্তরের অন্যান্য ট্যাক্স কমানোর দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি।

এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সৌমেন তে‌ওয়ারি, অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *