জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর: সোমবার দুপুরে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো কমিটিগুলির আয়োজকদের হাতে।
এদিন দুপুরে মেদিনীপুরে জেলা কালেক্টরেট সভাকক্ষে সেরা পুজো কমিটির আয়োজকরা উপস্থিত ছিলেন। প্রতিটি কমিটির সম্পাদক অথবা সভাপতির হাতে বিশ্ব বাংলা শারদ সম্মান হিসেবে কুড়ি হাজার টাকার চেক এবং স্মারক ও ট্রফি তুলে দেন জেলা শাসক রশ্মি কোমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার (মেদিনীপুর সদর, ঘাটাল ও খড়্গপুর) এই তিনটি মহকুমা মিলিয়ে চারটি বিভাগে মোট ২০টি পুজো কমিটিকে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়।

