Accident, Gangajalghanti, গঙ্গাজলঘাঁটিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু বাইক আরোহীর

আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুন: চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আজ দুপুরে বাঁকুড়া- রাণীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গঙ্গাজঘাঁটি থানার হাঁসপাহাড়ি জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরোজ নন্দী (৪০), গঙ্গাজলঘাঁটি থানার হাঁসপাহাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাগেছে, জঙ্গলের বাঁকে একটি ৪ চাকা গাড়ির সঙ্গে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইক আরোহী ছিটকে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন। ঘটনায় বাইকটি দুমড়ে- মুচড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় সরোজ বাবুকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *