নৈহাটিতে যুবককে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বাইক শোরুমের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২১ এপ্রিল:
কিস্তিতে বাইক কিনে সেই কিস্তির চেক সঠিক সময়ে ক্যাশ না হওয়ায় গ্রাহক’কে শো রুমে ডেকে মারধর করে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠলো মালিক ও কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল নৈহাটিতে।

জানাগেছে, কিছুদিন আগে বছর ৩০এর সাদ্দাম হোসেন নৈহাটি এম এস বাজাজ শো রুম থেকে সে ১ লক্ষ ৯০ হাজার টাকা দামের একটি বাইক নিয়ে কিস্তিতে পরিশোধ করার চুক্তি করে। সেই মত সে ৪৫ হাজার টাকার চেক ডাউন পেমেন্ট হিসেবে শো রুমে জমা করে গাড়ি নিয়ে যায়। কিন্তু কোনও কারনে চেক বাউন্স করায় তাকে মঙ্গলবার শো রুম থেকে ডেকে পাঠানো হয়। মঙ্গলবার শো রুমে গেলেও বাড়ি ফিরতে পারল না সে। সে শো রুমে যাওয়ার পর থেকেই তাকে শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। সাদ্দাম হোসেন তার বাড়িতে ফোন করে সমস্ত ঘটনা জানায়। তখন

সাদ্দাম হোসেন ও তার পরিবার আগামী ১৫ দিনের মধ্যে টাকা মেটানোর কথা জানালেও শো রুম থেকে তৎখনাৎ পুরো টাকা মিটিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু টাকা দিতে না পারায় তাকে আটকে রাখা হয়। আজ তার ফোন হঠাৎ বন্ধ হয়ে গেলে সাদ্দামের বাড়ির লোক তাকে নিতে নৈহাটি আসে। সেই সঙ্গে সাদ্দামের বাড়ি যেখানে অর্থাৎ বারাসাত ১ এর গ্রাম পঞ্চায়েতের ব্লক সভাপতি কে বিষয়টি জানালে তিনিও নৈহাটি থানায় বিষয়টি জানান এবং সাদ্দামের বাড়ির লোকেদের সাথে নৈহাটি আসেন।

তারা নৈহাটি থানায় গেলে তাদের জানানো হয় যে সাদ্দামের ঝুলন্ত মৃত দেহ শো রুমে বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাদ্দামের বাড়ির লোকের অভিযোগ তাদের ছেলেকে মারধর করে মেরে ফেলা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তদন্তে নেমে শোরুম এর মালিক রোহন সিং ও তার দুই কর্মচারীকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *