ছাত্র দিবস উপলক্ষ্যে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে সাইকেল র‌্যালি

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জানুয়ারি: দেশে শিক্ষক দিবস, শিশু দিবস এবং শ্রম দিবসের মতো ছাত্রছাত্রীদের জন্য বছরের বিশেষ দিন চালুর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১ লা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহ ছাত্র দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা মতো শনিবার এক সপ্তাহের ছাত্র দিবস পালনের সূচনা করল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়।

এদিন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এনসিসি, এনএসএস ইউনিটের ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বাজার থেকে গোপীবল্লভপুর বাজার হয়ে সুবর্ণরেখা মহাবিদ্যালয় পর্যন্ত একটি সুসজ্জিত সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যক্ষ প্রাক্তন টিচার ইনচার্জ লক্ষ্মীন্দর পালোই, পরিচালন সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক সহ কলেজের ছাত্রছাত্রীরা‌।
জানাগেছে, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আগামী এক সপ্তাহ রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ছাত্র দিবস উপলক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *