নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাঁইথিয়া পুরসভা দখল তৃণমূলের, ১৬ টির মধ্যে ৩ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিরোধীরা

আশিষ মণ্ডল, সিউড়ি, ৯ ফেব্রুয়ারি: নির্বাচনের আগেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাঁইথিয়া পুরসভা দখল করল তৃণমূল। বিজেপির অভিযোগ, বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। ১৬ টি ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে। শুধুমাত্র ৪, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “তৃণমূল সর্বত্র আমাদের প্রার্থীদের মারধর করেছে। পঞ্চায়েতের কায়দায় মনোনয়ন জমা করেছে তৃণমূল। এরা মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু কার্যক্ষেত্রে গণতন্ত্রকে গলা টিপে ধরে”।

তৃণমূলের সাঁইথিয়া শহর সভাপতি দেবাশিস সাহা বলেন, “আমরা চেয়েছিলাম নির্বাচনে লড়াই করে বোর্ড গঠন করব। কিন্তু কেউ যদি মনোনয়ন জমা না করে তাহলে আমরা কি করব। এখন বিজেপি বলে কিছু নেই। ওদের সমস্ত কর্মী এখন তৃণমূলে। আমরা কাউকে ভয় দেখাইনি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *