প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি: আর মাত্র দু’দিন বাকি। কিন্তু সোমবার বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি কংগ্রেস। তবুও ঘোষণার আগেই মনোনয়নপত্র দাখিল করল কংগ্রেস নেতৃত্ব। একইসঙ্গে বেশ কয়েকজন বাম প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেল। পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূলীদের মনোনয়নপত্র তুলতে দেখা গেল জেলাশাসক কার্যালয়ে। সোমবার দিনভর এ নিয়েই মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার পালা।

প্রসঙ্গত, পৌর নির্বাচনের দামামা বেজে গিয়েছে পুরুলিয়ায়। আজ পুরুলিয়া জেলাশাসকের দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের এবং নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জেলাশাসকের দপ্তরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। করা হয়েছে পুলিশি ব্যারিক্যাড। সচিত্র পরিচয় পত্র খতিয়ে দেখে সাধারণ মানুষের প্রবেশ করতে দেওয়া হয় জেলাশাসক কার্যালয় চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *