গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: সপ্তাহের প্রথম দিনে গোপীবল্লভপুর বাজারের বুকে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় প্রাণ হারালেন একজন প্রৌঢ়। সঙ্গে গুরতর আহত বাইক চালক।

জানাগেছে, সোমবার দুপুর নাগাদ ভামাল গ্রামের বছর ২৬ এর যুবক তন্ময় কারক‌‌‌ দ্রুতগতিতে বাইকে চালিয়ে আসার সময় গোপীবল্লভপুর বাজারের ফ্যান্সি মার্কেট এলাকায় এসবিআই’য়ের এটিএমের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচকাহানীয়া গ্রামের প্রৌঢ় ব্যক্তি মনোরঞ্জন সিং’কে ধাক্কা মারে। ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হন মনোরঞ্জন সিং। সঙ্গে আহত হয় বাইক চালক তন্ময় কারকও। সঙ্গে সঙ্গে পুলিশ এবং স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কয়েক ঘন্টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচকাহানীয়া গ্রামের প্রৌঢ় মনোরঞ্জন সিং। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

এদিকে গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে
জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *