করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা, মানুষকে সচেতন করতে শান্তিপুরে বাউল শিল্পী স্বপন দত্ত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট:
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তর। বিখ্যাত এই বাউল শিল্পীর বাড়ি বর্ধমান জেলায়। করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল সারাদেশে। তখন সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যের বিভিন্ন জায়গায় বাউল গানের মধ্যে দিয়ে প্রচার অভিযান করেন স্বপন দত্ত। এবার করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নদীয়ার শান্তিপুরের বিভিন্ন বাজার সহ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে করোনার সচেতনতার গান গাইলেন। এছাড়াও বিভিন্ন যানবাহনের যাত্রীদেরও সচেতন করলেন বাউল গানের মধ্যে দিয়ে।

শিল্পী স্বপন দত্ত জানান, করোনার তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা শিশুদের মধ্যে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই রাস্তায় ঘুরে ঘুরে আমার এই বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার, যাতে মানুষ সতর্ক হতে পারে, মুখে মাস্ক পরে। আমি বাউল গানের মধ্য দিয়ে সবাইকে সচেতন করছি, মুখে মাস্ক পরুন দূরত্ব বজায় রেখে চলুন। কারন আপনাদের মধ্যে নতুন করে কেউ যদি করোনায় আক্রান্ত হন তাহলে আপনার পরিবারের শিশুরা আক্রান্ত হবে। আপনারা সুরক্ষিত থাকলেই শিশুরাও সুরক্ষিত থাকবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *