সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: ৫ম ফেডারেশন কাপ যোগা প্রতিযোগিতায় ২৫-৩৫ পুরুষ বিভাগে তৃতীয় স্থান লাভ করে কৃতিত্ব অৰ্জন করলো বাঁকুড়ার শ্যামসুন্দর গোলদার। পুলিশে কৰ্মরত শ্যামসুন্দর বাঁকুড়ার সোনামুখী শহরের বাসিন্দা। এই গ্ৰুপে মহিলা বিভাগে পল্লবীঘর সেন ও টিনা খাতুন দু’জনই পঞ্চম স্থান লাভ করেছে। গৃহবধূ পল্লবীর বাড়ি সোনামুখীতে এবং টিনার বাড়ি কোতুলপুরে। টিনা যোগা শিক্ষিকা। গত১০-২৫ জুলাই পর্যন্ত অনলাইনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে খবর প্রকাশিত হয়, সাফল্যের খবর পেয়ে তাদের পরিবারের সকলেই খুশী।

বাঁকুড়া জেলা যোগ অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন মন্ডল জানান, জাতীয় স্তরে প্রতিযোগিতায় সোনামুখীর দু’জন ও কোতুলপুরের একজনের সাফল্যর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রতিযোগিতাটি জেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতাটি করোনা আবহের জন্য অনলাইনে আয়োজন করেন উদ্যোক্তারা। পশ্চিম বাংলা এবারও চ্যাম্পিয়ান হয়েছে।


