সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মে: আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ফলও মিষ্টি বিতরণ করলল বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি।

আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত দেওয়ার দিন ছিল। রক্ত গ্রহণের জন্য আক্রান্ত শিশুদের নিয়ে হাজির হন অভিভাবকরা। এদিন ৫০জন শিশু হাজির হন।সেই সব শিশুদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেন সোসাইটির সদস্যরা।

এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ অভয় পাল, কমিউনিটি মেডিসিন- এর প্রধান ডাঃ আদিত্য সরকার, থ্যালাসেমিয়া ইউনিটের ডাক্তার প্রদীপ মল্লিক।
বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা জানান, এদিন সোসাইটির পক্ষ থেকে শিশুদের আরোগ্য কামনা করা হয়।

