ভারত বনধে সাড়া মেলেনি বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মার্চ: বামেদের ডাকা ভারত বনধে কোনও সাড়া মেলেনি বাঁকুড়ায়। শ্রম কোড বাতিল, কেন্দ্রীয় সংস্থা গুলিকে
বেসরকারি করণ, দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ এক গুচ্ছ দাবিতে বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন ও বামদলগুলি ২৮ ও ২৯ মার্চ দু’দিনের ভারত বনধের ডাক দেয়। বেশ কয়েকদিন ধরে বনধের সমর্থনে প্রচার, মিটিং, মিছিল হলেও বনধের কোনও প্রভাব পড়েনি বাঁকুড়ায়। সকাল থেকেই হাট বাজার দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবই অন্যান্য দিনের মতোই খোলা। সরকারি অফিস গুলিও ছিল স্বাভাবিক।শুধুমাত্র ব্যাঙ্ক বন্ধ ছিল ও বেসরকারি বাস চলাচল করেনি। এর ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন।

আজ সকালেই বনধ সমর্থকরা মিছিল করে বনধ পালনের জন্য। ষ্টেশন মোড়ে মুটিয়া শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এছাড়াও মাচানতলা মোড়ে ও জেলা প্রশাসন ভবনের কাছে অবরোধের চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়।পুলিশ বনধ সমর্থকদের হটিয়ে দেয়। জেলার শিল্পতালুক মেজিয়া, বড়জোড়াতেও বনধের কোনও প্রভাব পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *