Swapan Majumdar, BJP, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শপথ, “সোনার বাংলা” গড়ার আহ্বান

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ মে: বিধানসভায় শপথ গ্রহণের পর বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তাঁর বিধানসভা এলাকার আপামর ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শপথের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কেও শুভেচ্ছা বার্তা দেন।

স্বপন মজুমদার বলেন, “সমস্ত বিধায়ক ও মন্ত্রীসভাকে সঙ্গে নিয়ে আগামী দিনে পশ্চিমবাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।” তাঁর এই বার্তায় রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি উন্নয়নের বার্তাও স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দীর্ঘদিন ধরেই বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে লড়াই করে আসছেন স্বপন মজুমদার। তৃণমূলের শক্ত ঘাঁটি ভেঙে টানা দু’বারের বিধায়ক হওয়ায় এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। সাধারণ মানুষের দাবি, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার মানসিকতার কারণেই তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। স্বপন মজুমদারের এই ইতিবাচক বার্তা এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বানকে স্বাগত জানিয়েছে বনগাঁ দক্ষিণের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *