আগ্রার আজম খান রোডের নাম বদলে রাখা হল অশোক সিঙ্ঘল রোড

আমাদের ভারত, ২১ ডিসেম্বর: উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহর, রেলস্টেশন, ঐতিহাসিক জায়গা, রাস্তার নাম পরিবর্তন হয়েছে। সামনেই সেখানে বিধানসভা নির্বাচন। তার আগেও আর একটি রাস্তার নাম বদল করা হল। রবিবার এক অনুষ্ঠানে আগ্রার ঘাটিয়া আজম খান রোডের নতুন নামকরণ করা হলো।

বিজেপি পরিচালিত আগ্রা প্রশাসন আজম খান রোডের নাম পরিবর্তন করে বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের নামে নতুন নামকরণ করল। ঐ রাস্তার নতুন নাম দেওয়া হল শ্রী অশোক সিঙ্ঘল মার্গ। শহরের মেয়র নবীন জৈন নামকরণের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দাসত্বের অধ্যায় স্মরণ করিয়ে দেওয়া জায়গার নাম বদলের যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই একটি অঙ্গ এটি। এখানেই শেষ নয়। এই রকম আরও বেশকিছু পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

ঘাটিয়া আজম খান রোডের একটি বাড়িতে জন্মেছিলেন অশোক সিঙ্ঘল। তাই তাঁকে শ্রদ্ধা জানাতেইএই রাস্তার নাম তাঁর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জৈন। এর আগে নভেম্বরে সুলতানগঞ্জ পিপুলিয়ার নাম বদল করে বিকাল চক করা হয়েছে। ২৬ নভেম্বর আগ্রার মুঘল রোডের নাম বদল করে মহারাজা অগ্রসেন রোড করা হয়েছে। মহারাজা অগ্রসেনের অনুগামী স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে এই নাম পরিবর্তন পর্ব সম্পন্ন হয় বলে জানান মেয়র। তিনি বলেন, মহারাজা অগ্রসেনের অনুগামীরা নাম বদলের আবেদন করেছিলেন। এদের অধিকাংশই থাকেন কমলানগর এলাকার রাস্তার কাছে। কামলা নগরের মধ্যে দিয়ে মুঘল রোড চলে গিয়েছিলে তাই নামবদলের দাবি ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *