শ্যামনগরে বধূ খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম ও শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার চেষ্টা, দাবি মৃতার পরিজনদের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ ডিসেম্বর: জগদ্দল থানার শ্যামনগরের শান্তিগড়ে বধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবীর পুরকাইত ও শাশুড়ি সবিতা মন্ডল। অভিযোগ, বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকাইত (৩৩) ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজারভারের মধ্যে ঢুকিয়ে দেয় তাঁর স্বামী আবীর। অভিযুক্ত আবীর ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল কারখানার কর্মী। মৃতার পরিজনদের অভিযোগ, অফিস কলিক এক মহিলার সঙ্গে আবীরের প্রণয়ের সম্পর্ক আছে। তাছাড়া শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার জন্য পিউয়ের ওপর চাপ সৃষ্টি করতো আবীর। বৃহস্পতিবার থানার সামনে দাঁড়িয়ে মৃতার আত্মীয়-পরিজন খুনে অভিযুক্ত আবীরের ফাঁসির দাবি করলেন।

শান্তিগড় স্ট্রিটের বাসিন্দা ইছাপুর মেটাল ফ্যাক্টরির কর্মচারী আবীর পুরকাইতের সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয়েছিল বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কার। মৃতার পরিজনদের দাবি, প্রিয়াঙ্কা পাঁচ মাসের আন্তঃসত্ত্বা ছিল। অভিযোগ, এদিন কাজ থেকে ফিরে প্রিয়াঙ্কাকে খুন করে রিজারভারে ঢুকিয়ে দিয়ে দুষ্কৃতীদের নামে লুটের নাটক করছিলেন মৃতার স্বামী। যদিও মৃতার মা নেপালী মন্ডলের অভিযোগ, মেয়েকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *