ফরাক্কায় কিশোরী খুনের কিনারা, হরিয়ানা থেকে গ্রেফতার অভিযুক্ত

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ ডিসেম্বর: কিশোরী খুনের কিনারা করল পুলিশ। গত ২৭ শে নভেম্বর মহেশপুরে গঙ্গার ধার থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। পাঁচ দিন পর হরিয়ানা থেকে গ্রেফতার এক ব্যক্তি, ধৃতের নাম ফিটু শেখ, বয়স ৪৫ বছর, বাড়ি ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলার এলাকায় ।

পরিবারের লোকজন অভিযোগ করেছিলো তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারপর থেকে তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, তদন্তে ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলার এলাকার ফিটু সেখের নাম উঠে আসে। ঘটনার দিন শনিবার রাতেই ফিটু সেখ কাজের জন্য হরিয়ানা চলে যায়। তারপর ফরাক্কা থানার পুলিশ গতকাল রাতে হরিয়ানা থেকে গ্রেফতার করে নিয়ে আসে। বৃস্পতিবার সকালে ফিটু সেখকে ১০ দিনের রিমান্ডে চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *