হরিশচন্দ্রপুরে বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক

আমাদের ভারত, মালদা, ২ ডিসেম্বর: হরিশচন্দ্রপুরে বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে ওই যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে।

ধৃতের বাড়ি বিহারের আমেদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে। হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটার মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এমএম পিস্তল ও গুলি। যেখানে ৪ কিলোমিটার দূরে বাংলা-বিহার সীমান্ত এলাকা সেখানে অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে। এর পেছনে কোনও উদ্দেশ্যে ছিল কি? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচোল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *