সুশান্ত ঘোষ, হাবরা, ১৯ মে: বাড়ি থেকে বেরিয়ে রাস্তা উঠতেই এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। সোমবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার বানীপুরের ইতিনা বাজার এলাকায়। আহত গৃহবধূ নাম পম্পা দত্ত।
অভিযোগ, তিন দুষ্কৃতী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা, একটি বাইকে চড়ে এসে পম্পা দত্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তিনি মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে দুষ্কৃতকারী পালিয়ে গেলেও ভয়ে তাঁকে উদ্ধার করতে একটিও মানুষ ছুটে আসেনি। এই ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় ইতিনা বাজার ও তার সংলগ্ন এলাকায়।
পম্পাদেবী জানান, বাড়ির কাছেই একটি মুদি দোকানে ডিম কিনতে যাচ্ছিলেন পম্পাদেবী। হঠাৎ তিন যুবক বাইকে চড়ে এসে ইশারায় তাকে কিছু বলে; প্রত্যুত্তরে তিনি কিছু বলতে না বলতেই তারা পম্পাদেবীর গলায় ও হাতে হাতে এলোপাথাড়ি কোপ মারে। তাঁর স্বামী উৎপল দত্ত বলেন যে তার স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করেছিলেন কিন্তু কেউ আসেনি। অনেক চেষ্টা করেও তারা তাদের ধরতে পারেননি। সামনে একটা স্ব্যাস্থকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে স্ত্রীকে তিনি হাবড়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় হাবড়া থানায় বিষয়টি জানানো হয়েছে। তদন্ত করে দেখছে পুলিশ।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। ভরসন্ধ্যায় কিছু দুষ্কৃতী এমন কান্ড ঘটিয়ে চলে গেল। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন সমস্ত রাজনৈতিক মহলে।

