‘রোদ্দুর রায়ের গ্রেপ্তার মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ’, অভিযোগ এপিডিআর-এর

আমাদের ভারত, ৭ জুন: রোদ্দুর রায়ের অবিলম্বে মুক্তি দাবি করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি
(এপিডিআর)। মঙ্গলবার সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এই প্রতিবেদককে জানান, “আমরা সুপরিচিত কবি ও ইউটিউব শিল্পী রোদ্দুর রায়ের গ্রেপ্তারকে শিল্পীর স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আক্রমণ বলে মনে করি। আমরা কলকাতা পুলিশ কর্তৃক রোদ্দুর রায়ের গ্রেপ্তারকে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা জানাচ্ছি।

রোদ্দুর রায়ের মত প্রকাশের ভাষা নিয়ে কারও আপত্তি থাকতেই পারে। সেজন্য কেউ তাঁকে উপযুক্ত ফোরামে সমালোচনাও করতে পারেন। কিন্তু পুলিশ দিয়ে, জেলে পুরে কারও কন্ঠ রূদ্ধ করা বা তাঁর ভাষা বা প্রকাশ ভঙ্গি বদলানোর এই রাষ্ট্রীয় চেষ্টা মোটেই গ্রহণযোগ্য নয়। যাঁরা তাকে গ্রহণযোগ্য মনে করছেন না তাঁদের বিকল্প ভাষা বা শৈলী দিয়ে তাঁকে মোকাবিলা করার চেষ্টা করা উচিত। পুলিশের কাছে নালিশ করে, জেলে পাঠিয়ে কবি-শিল্পীকে বা শিল্পের কোনো ধারাকে আটকানোর চেষ্টাটা ফ্যাসিবাদী পথ, যা মোটেই গ্রহণ যোগ্য নয়। রোদ্দুর রায়ের গ্রেপ্তার সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। অবিলম্বে রোদ্দুর রায়কে মুক্তি দেওয়া হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *