আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর : তমলুক থানার মহিষদা গ্রামের ডিমারিহাটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে লুট টাকা। এটিএম এর ঘর থেকে লকার বের করে নিয়ে বাইরে গিয়ে ভেঙ্গে টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। সকালবেলা এটিএম–এ গিয়ে স্থানীয় মানুষদের ঘটনাটি নজরে আসে।
জানাগেছে, তমলুক থানার মহিষদা গ্রামের ডিমারিহাটে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে রাতের অন্ধকারে লকারটি বাইরে বের করে নিয়ে আসে দুষ্কৃতীরা। বাইরে ফাঁকা জায়গায় নিয়ে এসে লকাটিকে ভেঙ্গে টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সকালবেলা স্থানীয়রা এলাকায় এলে ঘটনাটি নজরে পড়ে। স্থানীয় মানুষজনের বক্তব্য সিসিটিভি থাকা সত্বেও কিভাবে দুষ্কৃতীরা টাকা লুট করে নিয়ে গেল তা তদন্ত করে দেখা উচিত। পুলিশে খবর দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটিএমে কত টাকা ছিল তা অবশ্য জানা যায়নি।

