অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৬ মে: কাশীপুরে মৃত স্থানীয় বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়া সম্পর্কে অতীন ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ নেটানাগরিকরা। শুক্রবার ২৭ বছরের অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপির দাবি, এদিন দমদম থেকে অমিত শাহকে কলকাতায় নিয়ে আসার পথে বাইক অভিযানে থাকার কথা ছিল অর্জুনের।
এদিন ঘটনাস্থলে গিয়ে অতীন ঘোষ বিজেপির অভিযোগকে নস্যাৎ করার চেষ্টায় দাবি করেন, অর্জুন তৃণমূল করত। তার পর বলেন, মৃত বিজেপি নেতার বাবাও একইভাবে আত্মহত্যা করেছেন। এই খবর সামাজিক মাধ্যমে আসার পর ক্ষুব্ধ নেটানাগরিকরা মন্তব্য করতে শুরু করেন।
অতীন ঘোষের এই দাবির প্রেক্ষিতে দিব্যেন্দু দাস লেখেন, “দেহ নিয়ে রাজনীতি করা শিখিয়ে গেছেন তিনি। তিনি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী।” নিতাই রায় ভৌমিক লেখেন, “স্বৈরাচারী রাজত্ব বন্ধ করতে রাষ্ট্রপতি শাসন হোক।” হৃদয় রায় লেখেন, “তোলামূলীদের, চোখ বন্ধ করে একই কথা: খুন হলে সুইসাইড, আর রেপ হলে লাভ এফেয়ার।“ সায়ন দাস লেখেন, “লজ্জা নেই এদের একটুকুও।” চন্দন দাম লেখেন, “মৃতদেহের উপর দাড়িয়ে জয়ধ্বনির উল্লাস, চমৎকার।”

